,

মালয়েশিয়ায় বাংলাদেশীদের ঈদ উদযাপন

1_18446_1467783902নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

বুধবার সকাল ৯টায় রাজধানী কুয়ালালামপুরের সিতিওয়াংসা বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা।

বাঙালীদের পরিচালনায় এই ঈদ জামাতে শরিক হতে শহরের বিভিন্ন মহল্লা থেকে প্রবাসীরা ছুটে আসেন।

নামাজ শুরুর আগে বয়ান করেন বাংলা মসজিদের খতিব মাওলানা রেজাউল হক ও হাফেজ মাওলানা মুফতি ইকরামুল হক।

বয়ানে তারা বলেন, আনন্দ প্রকাশের এক অপূর্ব উৎসব হচ্ছে ঈদ। কলুষমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে একে অপরকে বুকে জড়িয়ে ধরার এমন আবেগ আর কোথাও নেই।

ঈদকে সত্যিকার পরম করুণাময়ের কাছে গৃহীত করতে চাইলে সব ধরনের কৃত্রিমতা ও লৌকিকতার মুখোশ ঝেড়ে ফেলে অনাবিল আনন্দে মেতে উঠতে হবে।

তবে আল্লাহ এবং তার রাসুল (সা.)- এর আদর্শের সীমানা ডিঙিয়ে যাতে এর কোনো অমর্যাদা না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন খতিবরা।

ঈদের এই জামাতে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার সিটি এডিটর বিএম জাহাঙ্গীর এবং প্রবাসী বাংলাদেশী মো. কবির ভূইয়া, মো. মনিরুজ্জামান মনির, দেলোয়ার হোসেন মজনু, কাইয়ূম সরকার, মাহবুব আলম শাহ, রাজু ইমান আলি হানিফ, এসএম জাহাঙ্গীর, পিয়ার আহমদ আকাশ, জাহাঙ্গীর এবং মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় মুসল্লিরা তাদের শিশুদের নিয়ে আসেন ঈদ জামাতে। শিশুরাও পরস্পরের সঙ্গে কোলাকুলিতে মেতে উঠেন।

বায়তুল মোকাররাম বাংলা মসজিদে ঈদের নামাজ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় ডিবি কেএল ও পুলিশ প্রশাসন।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, ব্যবসায়ী, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া দেশটির ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, পুচং, মালাক্কা, জহোরভারোতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে