,

কনার বিয়ে

Dilshad-Nahar-Konaবিনোদন প্রতিবেদক : গায়িকা কনার ভক্ত-শ্রোতাদের অনেক দিনের জিজ্ঞাসা, তাঁদের প্রিয় শিল্পী কবে বিয়ে করছেন? সম্প্রতি কনার সঙ্গে কথা প্রসঙ্গে জানতে চাওয়া হয়, বিয়ের বিষয়ে কিছু বলার আছে কি না।

দেরি না করে কনাও ঝটপট উত্তর দিয়ে দেন । বললেন, ‘এ বছরই বিয়ের কাজটি সেরে নেব। সেভাবেই মানসিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিয়ে নিয়ে আর দেরি করতে চাই না। আশা করছি, খুব শিগগির ভক্ত-শ্রোতাদের বিয়ের দিন-তারিখও জানিয়ে দিতে পারব।’

এদিকে এবারের ঈদে গায়িকা কনার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর একটি ‘সেলফি’ ও অন্যটি ‘রিদমিক কনা’। এ ছাড়া বেশ কয়েকটি মিশ্র অ্যালবামেও থাকছে কনার গান। দেড় যুগের সংগীত জীবনে এবারই প্রথম একসঙ্গে কনার দুটি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে কনার বক্তব্য, ‘প্রথম অ্যালবাম “সেলফি”র কাজ চলছিল অনেক দিন ধরেই। ইচ্ছে ছিল ওই অ্যালবামটি নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হব। কিন্তু শেষ মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধে নতুন আরেকটি অ্যালবামের কাজ করতে হয়।

যদিও পরের অ্যালবামটির জন্য সময় পেয়েছিলাম খুব কম, তারপরও চাপের মধ্যেও শ্রোতাদের কথা ভেবে আমি কাজটি ঠিকভাবে করার চেষ্টা করেছি। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে