,

জেনে নিন ত্বক সুস্থ রাখবে যে খাবারগুলো

22785-boroস্বাস্থ্য ডেস্ক : খাবার কি শুধু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন? তা নয়। সুস্থ থাকার পাশাপাশি সুস্থ ত্বকের জন্যও প্রয়োজন আছে পুষ্টিকর খাবারের। আপনার ত্বক কি বিবর্ণ হয়ে যাচ্ছে দিন দিন? হারিয়ে যাচ্ছে ত্বকের লাবণ্য? তবে বুঝতে হবে আপনার ত্বক ভিতর থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ত্বকের প্রয়োজন পর্যাপ্ত পুষ্টির এবং পুষ্টিকর খাবারের। ত্বকের পুষ্টি যুগিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই খাবারগুলো।

১। টমেটোঃ-
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির তালিকায় সবার আগে আসে টমেটোর নাম। টমেটো এবং টমেটোর তৈরি যেকোন খাবার খাদ্য তালিকায় রাখুন। টমেটোতে থাকা লাইকোপিন উপাদান ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। এমনটি বলেন Alan Logannaturopathic doctor and author of The Clear Skin Diet। এটি ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করার পাশাপাশি ইউভি রশ্মি হতে ত্বককে রক্ষা করে।

২। আপেলঃ-
কথিত আছে প্রতিদিন একটি আপেল ডাক্তারকে রাখে দূরে। এই কথাটি ত্বকের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতিদিন একটি আপেল খান বলিরেখা থেকে ত্বককে দূরে রাখুন। আপেলে আছে ভিটামিন সি যা ত্বকের ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

৩। কলাঃ-
কলাতে প্রচুর পরিমাণ পটাসিয়াম রয়েছে যা ত্বক ময়েশ্চারাইজ এবং হাইড্রেটেড করে ত্বকে তারুণ্যদীপ্ত উজ্জ্বলতা নিয়ে আসে। কলার প্যাক ত্বকের নমনীয়তা, বলিরেখা পড়া রোধ করে। এমনকি কলার প্যাক ত্বকের কালো দাগ দূর করতেও বেশ কার্যকর।

৪। লেবুঃ-
ফেসপ্যাকে লেবুর ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু এটি বিউটি ফুড হিসাবেও অনেক জনপ্রিয়। সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে লেবু রস মিশিয়ে পান করুন। আপনি চাইলে এতে এক চামচ মধু যোগ করতে পারেন। এটি ত্বককে ব্রণ, ফোঁড়া হওয়া বন্ধ করে, পেট পরিষ্কার রাখবে।

৫। বিটঃ-
অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বিট এবং বিটের রস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এর অ্যানথোসায়ানিনস ত্বকের বলিরেখা প্রতিরোধে করে ত্বকে এক ধরণের গোলাপি আভা নিয়ে আসে। বিট সিদ্ধ করে অথবা সালাদে খেতে পারেন। বিটের রস ঠোঁটে ম্যাসাজ করে লাগাতে পারেন। এটি ঠোঁটের কালচে ভাব দূর করে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা