,

চাঁদপুরের ৪০ গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হবে

eid in various place of the country_74797চাঁদপুর প্রতিনিধি : সৌদি আরবসহ আরব আমিরাতের বিভিন্ন দেশের সঙ্গে মিলে রেখে বুধবার চাঁদপুরের ৪০টি গ্রামে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এদিন জেলার ৪টি উপজেলার ৪০টি গ্রামে লক্ষাধিক মুসল্লি আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মাওলানা ইসহাক আরব দেশসমূহের সাথে মিল রেখে ইসলাম ধর্মের দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালনের নিয়ম চালু করেন।

হাজীগঞ্জের যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য গ্রাম হলো- হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর, ফরিদগঞ্জের বাশারা, শোল­া, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নুরপুর, মূল পাড়া, বদরপুর, প্রতাপপুর, মহেশপুর, তেলিসাইর, উভারামপুর, সুরঙ্গচাল, সাচনমেঘ, সমেশপুর ইত্যাদি।

হাজীগঞ্জে ঈদের প্রধান জামায়াত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সাদ্রা ঈদ গাঁ ময়দানে। দ্বিতীয় বৃহত্তর জামায়াত অনুষ্ঠিত হবে শমেসপুর ঈদ গা ময়দানে।

আগাম ঈদ সম্পর্কে হাজীগঞ্জ উপজেলার সাদ্রার বর্তমান পীর সাহেব মাওলানা আবু জুফার মো. আব্দুল হাই জাগো নিউজকে জানান, এ ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সাদ্রার পীর সাহেবের মাজার প্রাঙ্গণে।

তিনি জানান, তাদের সাথে দেশের আরো ২৫টি জেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম চাঁদ দর্শনের ভিত্তিতে প্রতি বছরই মাহে রমজানুল মুবারক, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসবাদি পালন করে থাকেন। আরব বিশ্বসহ পৃথিবীর প্রায় ৬৫টি দেশে পবিত্র পবিত্র ঈদুল ফিতর পালিত হবে আজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা