,

গুলশানে আবারো বোমা আতঙ্ক

gulsan20160705161616নিজস্ব প্রতিবেদক : গুলশান-১ নাভানা টাওয়ারের উল্টা দিকে ১০ তলা শান্তা গার্মেন্টেসের সামনে পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ, র‌্যাব ও বোমা ডিস্পোজাল টিম ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে দেখা যায় তা সুতা এবং কসটেপ দিয়ে মোড়ানো।

গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম এ সব তথ্য জানিয়ে বলেন, ব্যাগটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান স্প্যানিশ রেস্টুরেন্টে একদল সশস্ত্র যুবক অতর্কিত ভাবে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে দেশি-বিদেশি প্রায় ২৮ জনকে নিরীহ মানুষকে জিম্মি করে।

রাতভর উৎকণ্ঠার পর সকাল সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সম্মিলিত সামরিক দল।

সাড়ে ১২ মিনিটের এ অভিযানে অভিযানে এক জাপানি ও দুই শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। তাদের গুলিতে নিহত হয় ৬ জঙ্গি।

অভিযান শেষে তল্লাশি চালিয়ে অপারেশন থান্ডারবোল্ট’র সদস্যরা রাতেই নিহত হওয়া ২০ জনের মৃতদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা