,

ঈদ আনন্দে প্রেক্ষাগৃহে ৪ সিনেমা

22770-movieবিনোদন ডেস্ক : ঈদে প্রেক্ষাগৃহে আসছে চার চলচ্চিত্র। এর মধ্যে তিনটি সিনেমায় রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা হলো ‘রানা পাগলা দ্য মেন্টাল’, ‘সম্রাট’ এবং বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’ ও ‘বাদশা দ্য ডন’। এই চার সিনেমাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে ঢালিউডে। ঈদকে ঘিরে নতুন আরো কয়েকটি প্রেক্ষাগৃহ চালু হচ্ছে বলে জানান হলো মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘এ বছর সিনেমা মুক্তিকে ঘিরে বেশ কিছু হলো নতুন করে চালু হচ্ছে। এ ছাড়া আগের হলগুলোতেও সিনেমা চলবে। এবার প্রায় সাড়ে তিন শ প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা চলবে। সব মিলিয়ে ঈদের আনন্দে উৎসবমুখর পরিবেশে দর্শক হলে গিয়ে সিনেমা দেখবেন বলে আশা করছি।’

সিনেমা মুক্তি উপলক্ষে বুকিং অফিসে বেড়েছে ব্যস্ততা। জানা গেছে, নায়ক-নায়িকারাও হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন। ফলে দর্শক-তারকাদের আনন্দ মিলন ঘটবে প্রেক্ষাগৃহগুলোতে।
ঈদের চারটি সিনেমার মধ্যে তিনটিই শাকিব খান অভিনীত। যৌথ প্রযোজনায় নির্মিত তার শিকারিতে প্রথমবার অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে। এ ছাড়া টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে শাকিব খানের ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমাটিও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এ ছাড়া শাকিব-অপুকে পাওয়া যাবে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ সিনেমায়।

সব মিলিয়ে শাকিবের কাছে এবারের ঈদটা একটু অন্য রকম আনন্দের। এবারের ঈদে শাকিবের একমাত্র প্রতিদন্দ্বী কলকাতার জিত। তবে সিনেমা পাড়ার অনেকেই মনে করছেন লড়াইটা নিজের সঙ্গেই হবে শাকিবের।

শাকিব খান বলেন, ‘ঈদের ছবি মানেই তো দর্শকের বাড়তি আগ্রহ। এবারও প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় হবে। আমার ঈদ কাটবে দর্শকের সঙ্গেই। ঈদের দিন সকালেই বেরিয়ে পড়ব। সব ঈদেই আমি হঠাৎ করে প্রেক্ষাগৃহে গিয়ে হাজির হই। নির্দিষ্ট কোনো সিনেমা হল নয়, দিন ভাগ করে ঢাকায় আমার অভিনীত সব কটি ছবির প্রেক্ষাগৃহেই যাওয়ার ইচ্ছা আছে। টিভি নাটকে নিয়মিত অভিনয় করলেও বাণিজ্যিক ঘরানার সিনেমায় এবার শাকিব খানের নায়িকা হিসেবে পর্দায় আসছেন নুসরাত ইমরোজ তিশা। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। ঈদে হলে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন বলেও জানান তিশা।

কলকাতার জিতের সঙ্গে ‘বাদশা দ্য ডন’ সিনেমায় অভিনয় করেছেন ঢাকার মেয়ে ফারিয়া। এবারের ঈদ আয়োজনে দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে যৌথ প্রযোজনার এই সিনেমাটি। ঈদে দুই বাংলায় এক সঙ্গেই মুক্তি পাচ্ছে এই সিনেমা। মুক্তির আগে প্রচারের অংশ হিসেবে বর্তমানে ভারতে আছেন ফারিয়া। মুম্বাই গিয়ে গত পরশু রাতে কালারস টিভিতে ‘বিগবস’ অনুষ্ঠানেও ছবিটির প্রচারে অংশ নেন তিনি।

ঢাকায় ফিরে ঈদে দর্শকের সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখবেন ফারিয়া। এই নায়িকা বলেন, ‘যমুনা ব্লকবাস্টারে সিনেমাটি দেখব। ঢাকার বলাকা’সহ ঢাকার আশপাশে যেসব প্রেক্ষাগৃহে বাদশা দ্য ডন মুক্তি পাচ্ছে, সেই সব জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে।’

সব মিলিয়ে চার চলচ্চিত্র মাতাবে এবারের ঈদ আয়োজন। দর্শক-তারকাদের আনন্দমেলা হবে প্রেক্ষাগৃহগুলো। এমনটাই মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে