,

উইম্বলডনের সেমিফাইনালে আবার ভেনাস ও সেরেনা

photo-1436269637স্পোর্টস ডেস্ক : ছোট বোন আগেই পৌঁছে গিয়েছিলেন উইম্বলডনের সেমিফাইনালে। তার পরপরই সেমিফাইনাল পৌঁছালেন বড় বোন ভেনাস উইলিয়াম। তবে সেমিফাইনালে নয় জিতলে তাঁদের দেখা হবে ফাইনালে।

পাঁচ বারের চ্যাম্পিয়ন ভেনাস আজ মঙ্গলবার উইম্বলডনের মেয়েদের একক সেমিফাইনালে প্রতিযোগিতার অবাছাই কাজাখস্তানের ইরোস্লাভা শাভেদোভাকে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারান। হারিয়ে ৩৬ বছর বয়েসি এই টেনিস তারকা ২০০৯ সালের পর এই প্রথম উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছালেন। তাঁর আগেই ছোট বোন সেরেনা উইলিয়াম রাশিয়ার আনাস্তাসিয়াকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। দুই বোনের সেমিফাইনালে ওঠার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভেনাস বিবিসিকে বলেন, ‘আসলেই আমরা এ বিষয়ে খুব বেশি কথা বলিনি। আর একটু পরেই আমাদের ডবলসে খেলতে হবে।’

আগামী বৃহস্পতিবার সেরেনা খেলবেন রাশিয়ার এলেনা ভেসনিয়া সঙ্গে, আর ভেনাস খেলবেন অ্যাঞ্জেলিক কেরবারের বিরুদ্ধে। ভেনাস প্রথম উইম্বলডন জেতেন ১৫ বছর আগে। ১৯৯৭ সালে প্রথম উইম্বলডনে খেলা ভেনাস মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতার সেমিফাইনালে গেলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা