,

মদিনা হামলায় মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্ক :মুসলিমদের অন্যতম পবিত্রস্থান সৌদি আরবের মদিনা নগরীতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় একত্রিত হয়েছে মুসলিম বিশ্ব। এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের নেতারা। মদিনার মসজিদে নববীতে চির নিদ্রায় শায়িত রয়েছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।

2016_07_05_16_56_46_2RuPU7uE6meqJx3hEkQiOSaMDqgEi0_original

সোমবারের এই আকস্মিক ঘটনায় বিস্মিত ও আহত মুসলিমরা নিজেদের মধ্যকার শত পার্থক্য সত্ত্বেও একাত্মা হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে। বিশ্ব নেতা, রাজনীতিবিদ এবং বিখ্যাত ব্যক্তিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মঙ্গলবার।

মদিনায় নবীজির মসজিদের অদূরে একটি আত্মঘাতী বোমা হামলা করা হলে ৪ জন নিরাপত্তাকর্মী নিহত এবং আরও ৫ জন আহত হন। মদিনা হামলার আগে সৌদি আরবের আরও ২টি শহর জেদ্দাহ ও কাতিফে বোমা হামলা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই ৩টি বোমা হামলাকে পবিত্র স্থান, সময় ও নিরীহ মানুষের বিপরীতে ঘৃণ্য কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। এছাড়া মুসলিম বিশ্বের কিছু প্রতিক্রিয়া নিচে তুলে ধরা হল-

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ এই হামলার নিন্দা জানিয়ে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মুসলিমদের একত্রিত হওয়ার আহবান করেছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, সন্ত্রাস কিছুতেই সমর্থনযোগ্য হতে পারে না। তিনি জনগণকে শান্ত ও সতর্ক থাকতে বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক নবীজির মসজিদের সন্নিকটে এই হামলায় বিস্মিত হয়েছেন। তিনিও এর নিন্দা জানিয়ে বলেছেন, এটা ইসলাম নয়।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেলভুত চাভুসঘলু এই হামলায় জড়িতদের প্রতি নিন্দা জানান এবং নিহতদের প্রতি জানান সমবেদনা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন জসিম আল-থানি সৌদির ৩ হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

আবুধাবির প্রিন্স মোহাম্মাদ বিন জায়েদ আল-নায়হান মুসলিমদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি এই হামলায় দুঃখ প্রকাশ করে বলেছেন, সন্ত্রাসের কোন ধর্ম নেই। মদিনার মোট পবিত্রস্থানে করা এই হামলা সেটাই প্রমাণ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা