,

যুক্তরাষ্ট্রসহ ৪ সরকারপ্রধানকে খালেদা জিয়ার চিঠি

 
নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইটালি ও ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়ে দেশগুলোর সরকারপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।সোমবার বিকেলে ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশনের মাধ্যমে এ চিঠিগুলো পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপি সূত্র।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইটালির প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে।

42880

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এ তথ্য জানিয়েছেন।প্রসঙ্গত, ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। সেখান থেকে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের লাশ উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানায়।

 

 

গুলশানে নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে