,

গুলশান হামলা: ‘মূল হোতা’৬ জেএমবিকে খুঁজছে পুলিশ

 
নিজস্ব প্রতিবেদক : গুলশান হামলার মূল হোতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর ৬ সদস্যকে সন্দেহ করছে পুলিশ। হামলার তদন্তে নিয়োজিত একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।রয়টার্সের খবরে ওই পুলিশ কর্মকর্তার দাবিকে উদ্ধৃত করে বলা হয়েছে, গুলশান হামলায় নিহত জঙ্গিদের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে ওই ৬ জনকেই মূল হোতা মনে করা হচ্ছে।

 

2TGwEmdam5bo

গুলশান হামলার মামলায় তাদেরকে আসামী দেখানো হয়েছে। ওই ছয় জনের খোঁজে মঙ্গলবার অভিযান পরিচালিত হওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

গুলশানের হামলার ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা রয়েছে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছে পুলিশ। তদন্তের সঙ্গে জড়িত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম রয়টার্সকে বলেন, ‘জেএমবির ছয় সদস্যকে এ মামলায় অভিযুক্ত দেখানো হয়েছে। তারা ঘটনার মূল হোতা হতে পারে। সেকারণে আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করছি।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরজুড়ে বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে জেএমবির বিরুদ্ধে। সাইফুল ইসলাম জানিয়েছেন ক্লু পাওয়ার আশায় ১৩০ জনেরও বেশি জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তিনি বলেন, ‘আমরা জানি না হামলার পেছনের মূল হোতা কে বা কারা। আমরা শুধু এটুকু জানি রেস্টুরেন্টে হামলার জন্য এসব তরুণদের নির্দেশনা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কোন বিদেশি গোষ্ঠীর সংযোগ নেই’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা