,

শফিক রেহমান ও মাহমুদুরকে খালেদা জিয়ার ঈদ উপহার

khaledaনিউজ ডেস্ক : কারাগারে থাকা বিএনপি ঘরানার সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ঈদ উপহার পাঠিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বাসায় গিয়ে এ উপহার পৌঁছে দেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ছিলেন। পরে তিনি বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ এপ্রিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে তার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে নিয়ে যায়। পরে ২০১৫ সালের পল্টন থানার একটি হত্যা পরিকল্পনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারের দৈনিক আমার দেশ কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতির কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা নিয়ে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা