,

১২ জুলাই শোক দিবস পালন করবে বিএনপি

45নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে আগামী ১২ জুলাই দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি।

মঙ্গলবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনির্মিত করা হবে। এছাড়া কালো ব্যাচও ধারণ কর‍া হবে। আর সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে শোক সভা ও শোক মিছিল আয়োজন করা হবে বলে জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভালো নেই। গুলশানের ঘটনায় জাতি স্তম্ভিত ও আতঙ্কিত। দেশের এই সঙ্কটময় মুহূর্তে জাতীয় ঐক্য গঠন সবচেয়ে বেশি প্রয়োজন। আর সেই ডাক সরকার দলের পক্ষ থেকেই দেওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা