,

গেইলের দিনে উইকেটশূন্য সাকিব

CPLস্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে মোটামুটি ভালো করেছিলেন। ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছিলেন ২৫ রান। কিন্তু ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে কাল সাকিব আল হাসান জ্যামাইকা তালওয়াসের হয়ে বোলিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ২ ওভার বল করে উইকেটশূন্য সাকিব দিয়েছেন ২৬ রান। তালওয়াস সতীর্থ ক্রিস গেইলের অনবদ্য এক সেঞ্চুরির দিন অবশ্য ব্যাট হাতে নামার সুযোগ হয়নি বাংলাদেশ অলরাউন্ডারের।

টসে জিতে জ্যামাইকা ব্যাট করতে পাঠায় ত্রিনবাগোকে। হাশিম আমলা (৭৪) ও কলিন মানরোর (৫৫) ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে তারা। রান তাড়া করতে এসে ক্রিস গেইলের অপরাজিত ১০৮ রানের সুবাদে জ্যামাইকা জয়ের বন্দরে পৌঁছে যায় ৭ উইকেট এবং ১০ বল হাতে রেখেই। গেইলের ৫৪ বলের ইনিংসে আছে ৬টি চার ও ১১টি ছক্কা। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা