,

এক ঘণ্টায় দুবার আউট কোহলি

kohliস্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে অভিনব সব ‘অনুশীলন’ চালু করেছেন অনিল কুম্বলে। গত শনিবার যেমন দলের ‘বন্ডিং সেশন’-এ ছিল গান-বাজনা। বিখ্যাত গায়ক বসুন্ধরা দাস ও তাঁর ব্যান্ডদল ‘ড্রামজ্যাম’-এর সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা গানের সুরে গলা মিলিয়েছিলেন। সেই সেশনে মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা দারুণ নৈপুণ্য দেখালেও ব্যাট-বল হাতে পরের সেশনটা তাঁদের কঠিনই গেছে। টেস্ট ক্রিকেটের আবহে হওয়া এই অনুশীলনে ‘লক্ষ্য অর্জনে’ ব্যর্থ কোহলি-ধাওয়ানরা।

বেঙ্গালুরু থেকে ৪০ কিলোমিটার দূরের এক নিরিবিলি স্থানে ‘ওয়ান আওয়ার চ্যালেঞ্জ’ নামের এই সেশনে খেলোয়াড়দের চ্যালেঞ্জ ছিল একবারও আউট না হয়ে টেস্টের মেজাজে এক ঘণ্টা ব্যাট করে যাওয়া। অনুশীলনের পোশাকের পরিবর্তে সবাইকে গায়ে চড়াতে হয়েছিল টেস্টের সাদা পোশাক। অনুশীলন শেষে খেলোয়াড়দের সফল-ব্যর্থতা নিরূপণ হয়েছে ব্যাটসম্যানদের আউট হওয়া কিংবা উইকেট নেওয়ার সংখ্যা দিয়ে। এই এক ঘণ্টায় দুবার আউট হয়েছেন কোহলি। একই অবস্থা শিখর ধাওয়ান কিংবা মুরলি বিজয়েরও।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কুম্বলের ‘ওয়ান আওয়ার চ্যালেঞ্জে’ ব্যাটসম্যান হিসেবে কেবল উতরাতে পেরেছেন অজিঙ্কা রাহানে। একটি বারও তাঁকে আউট করতে পারেননি কোনো বোলার। কোহলি দুবারই আউট হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে।

গত ছয় মাস ধরে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিল ভারতীয় ক্রিকেটাররা। টেস্ট খেলার অভ্যেসটা যে ধুলো পড়ে গেছে, সেটা কিন্তু ঠিকই বুঝেছেন অনিল কুম্বলে। আর সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলীয় ক্রিকেটারদের টেস্টের মেজাজে ফিরিয়ে আনতেই কুম্বলের এই ‘ওয়ান আওয়ার চ্যালেঞ্জের’র আয়োজন। চারটি টেস্ট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে আজই ভারত ছাড়ার কথা কোহলিদের। সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা