,

নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

AH-Mahmud-Aliকূটনৈতিক প্রতিবেদক : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি কূটনীতিকদের আশ্বস্ত করেন।
আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং করার সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের আশ্বস্ত করে বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করবে। নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী এবং কূটনীতিকদের কেউ আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে ব্রিফিংয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে উল্লেখ করেন।

গুলশানের ওই জঙ্গি হামলার পর বিভিন্ন দেশ ও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে ও বিবৃতি দিয়ে সমবেদনা জানানোয় বাংলাদেশকে তিনি ধন্যবাদ জানান।

ব্রিফিংয়ে প্রায় ৫০ জন কূটনীতিক অংশ নেন। তাঁদের বেশির ভাগই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এতে পররাষ্ট্রসচিব শহীদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা