,

বিচার বিভাগও এদের কাছে অসহায়: ইমরান সরকার

 

নিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার বলেছেন, বিত্তবান জঙ্গিরা গ্রেফতার হলে হয়ে যান প্রশাসন আর এমপি-মন্ত্রীদের ভাই-ভাতিজা বন্ধুর সন্তান। এর ফলে এরা গ্রেফতার হলে দু দিনের মধ্যেই ছাড়া পেয়ে যান। বিচার বিভাগও এদের কাছে অসহায়।সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইমরান এসব কথা বলেন।

51_ganajagaran+manch_08032016_0006

 

ইমরান তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে আরও বলেন, আমরা জানতে চাই, এই জঙ্গিদের প্রশ্রয়দাতা কারা? আমরা দেখেছি এই জঙ্গিরা সবসময় নিজেদের পরিবারের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে আসছে। এদের পরিবারের সবাই সমাজের উঁচুতলার মানুষ। এরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকেছে বলেই আজ দেশের এই পরিণতি।

আমরা চাই সরকার জঙ্গিবাদ ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার না করে আন্তরিকভাবে সমাধান করবে। অতীতের ভুলগুলো স্বীকার করে সামনে এগুতে চাইলে জনগণের সমর্থন পাওয়া যেতে পারে।

বাংলাদেশের মানুষ সমসময়ই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। রাজনীতিবিদদের ভুলের কারনেই দেশের আজ এই পরিণতি। অথচ খেসারত দিতে হচ্ছে জনগণকেই। এটা মেনে নেয়া যায় না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা