,

বিশ্বসিনেমার উজ্জ্বল নক্ষত্র আব্বাস কিয়ারোস্তামি আর নেই

 

বিনোদন ডেস্ক :বিশ্বসিনেমার উজ্জ্বল নক্ষত্র ইরানী চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি আর নেই। ক্যানসারের সঙ্গে নিভৃত লড়াই সেরে অবশেষে ঢলে পড়লেন টেস্ট অব চেরী নির্মাতা। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৬ বছর বয়স।

2016_03_29_16_26_42_nONlniYbGsAV1mlvI4gKL07NvuzfYl_original

পৃথিবীর সিনেমা অঙ্গনে যে ক’জন প্রভাবশালী আর গুণী চলচ্চিত্র নির্মাতা আছেন তাদের মধ্যে সন্দেহাতীতভাবে প্রভাবশালী সিনেমা নির্মাতা ইরানের অন্যতম মেধাবী ও খ্যাতিমান পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। যাকে বিশ্ব সিনেমা অঙ্গনে ইরানি সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনে করা হয়। শেষ বয়সে এসে মরণব্যাধী ক্যানসারের বিরুদ্ধে লড়তে হলো বিশ্বখ্যাত এই নির্মাতাকে।

শরীরে তার হঠাৎই বাসা বাঁধে ক্যান্সার। সম্প্রতি তার শরীরে অস্ত্রপচারও হয়। পরিবার থেকে তার অস্ত্রপচার বিষয়ে গণমাধ্যমে কিছু না বললেও ডাক্তার এই মেধাবী নির্মাতার সফল অস্ত্রপচারের খবর জানিয়েছিলেন। ইরান জাতীয় টেলিভিশনকে দেয়া এক বক্তব্যে ডাক্তার বলেছিলেন, অস্ত্রপচারের পর সামান্য সমস্যা দেখা দেয়। তবে কিয়ারোস্তামির শারিরিক অবস্থা নিয়ে আশাবাদী ছিলেন সে চিকিৎসক। তবু ভক্তদের সব প্রার্থনা সমাপ্ত করে চলে গেলেন তিনি।

১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’ওর জিতে নেয় তার অসামান্য চলচ্চিত্র ‘টেস্ট অব চেরি’। আর এরপরই বিশ্ব সিনেমা অঙ্গনে আলোড়িত হয় ইরানি সিনেমা। বিশ্ববিখ্যাত ইরানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক এবং এই আলোকচিত্রশিল্পী ১৯৭০ সাল থেকে নিয়মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য এবং পূর্ণদৈর্ঘ্য সব ধরণের চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন। টেস্ট অফ চেরি, টেন, সার্টিফাইড কপি, দ্য উইন্ড উইল ক্যারি আস এর মত সিনেমার জন্য আন্তর্জাতিক সুখ্যাতি অর্জন করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা