,

লেগুনার চালক ঘুমে, প্রাণ গেল ৫ যাত্রীর

mymensingh-piনিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের শহরতলী বেলতলি নামকস্থানে বাসের ধাক্কায় লেগুনা খাদে উল্টে এক নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১৬ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাসটি আটক করেছে। হতাহতরা সকলেই লেগুনার যাত্রী বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম দে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাউন সার্ভিসের দ্রুতগতির একটি বাস সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বেলতলি নামকস্থানে পৌঁছলে পেছন থেকে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই অপর একটি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে ৫ জনকে মৃত এবং ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি মো: সাঈম ও সাদ্দাম হোসেনসহ কয়েকজন যাত্রী জানায়, লেগুনার চালক ঘুমিয়ে গাড়ী চালাচ্ছিল। এসময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তারা জানায়, লেগুনাটি বেপরোয়া গতিতে চলছিল।

ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে মৃত ও ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা