,

জেদ্দায় আত্মঘাতী হামলাকারী পাকিস্তানের নাগরিক

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (৪ জুলাই) রাতে নিহত ওই হামলাকারী আব্দুল্লাহ কালজার খান বলে পরিচয় নিশ্চিত করে মন্ত্রণালয়।
ব্যক্তিগত গাড়িচালক আব্দুল্লাহ কালজার গত এক যুগ যাব‍ৎ পরিবার নিয়ে জেদ্দায় বসবাস করছিলেন।

2016_07_05_08_36_17_FvKk9TjrXIb7UoRjSkmowskd0r0c82_original

 

ফজরের নামাজ শুরুর কিছু সময় আগে এই হামলা চালানো হয়েছিল। এর আগে ২০০৪ সালে জেদ্দার এই কনস্যুলেটে বিদ্রোহী-জঙ্গিরা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় ৯ জন নিহত হন।সোমবার সেহেরির সময় মার্কিন কনস্যুলেট সংলগ্ন হাসপাতালের পার্কিং লটের কাছে নিজের গাড়িটি পার্ক করে কালজার। এরপর গাড়ি থেকে বেরিয়ে সে হাসপাতালের বিপরীতে অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল।

 

 

তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ কর্মকর্তারা তাকে দাঁড়ানোর নির্দেশ দেন এবং তার দেহ তল্লাশির জন্য এগিয়ে যেতে থাকেন। কিন্তু তারা পৌঁছানোর আগেই হামলাকারী নিজের দেহে থাকা সুইসাইড বেল্টে বিস্ফোরণ ঘটায়। এতে ওই দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে তাদের আঘাত তেমন মারাত্মক নয়।এদিকে এই ঘটনার পর সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া তাদের সে দেশে ভ্রমণ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে ২০১৪ সালে সৌদি নিরাপত্তা কর্মকর্তা ও সংখ্যালঘুদের লক্ষ্য করে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল।এরই প্রেক্ষিতে গতবছরের মার্চ মাসে সৌদিতে মার্কিন দূতাবাসের প্রধান কার্যালয় বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে কেবল জেদ্দা ও দাহরানে দুটি কনস্যুলেট চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে