,

জেনে নিন হার্টের জন্য উপকারী যে মসলাগুলো

22763-boroস্বাস্থ্য ডেস্ক : আধুনিক বিজ্ঞান মসলার চূড়ান্ত ক্ষমতা উন্মোচন করা শুরু করছে যা কিনা ক্যান্সার থেকে শুরু করে আলঝেইমার্স পর্যন্ত যে কোন প্রকারের অসুস্থতার বিরুদ্ধে অস্ত্রের মতোই কাজ করে। তাই মসলা শুধুমাত্র খাবারের স্বাদই বৃদ্ধি করেনা বরং এর পুষ্টি উপাদান হৃৎপিণ্ডকে সুস্থ রাখতেও দারুণ ভাবে কাজ করে। হৃৎপিণ্ডের জন্য উপকারী কয়েকটি মসলার কথাই জেনে নিব আজ।

১। রসুনঃ-
কার্ডিওভাস্কুলার ডিজিজের একটি প্রধান কারণ হচ্ছে উচ্চমাত্রার কোলেস্টেরল যা রসুন গ্রহণের মাধমে নিয়ন্ত্রণ করা যায়। রসুনে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যালিসিন থাকে যা কেবল কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপই কমায় না বরং প্লাটিলেটের সংখ্যাবৃদ্ধিও দমন করে। এভাবেই হৃদরোগের বিপরীতে হৃৎপিণ্ডকে সার্বিক সুরক্ষা প্রদান করে রসুন।

২। হলুদঃ-
অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ হলুদ অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকি কমায়। রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলুদ। এছাড়া প্লাটিলেটের সংখ্যাবৃদ্ধিও দমন করে ও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় হলুদ যা দীর্ঘমেয়াদী হৃদরোগ হওয়ার ঝুঁকি কমায়।

৩। আদাঃ-
আদা একটি অ্যান্টিইনফ্লামেটরি এজেন্ট যাতে ফেনোলিক যৌগ থাকে। এই উপাদানটি হৃৎপিণ্ডে ইতিবাচক প্রভাব ফেলে। আপনার খাদ্যতালকায় আদা যুক্ত করলে শুধুমাত্র খারাপ কোলেস্টেরলই কমাতে সাহায্য করে তাই না বরং কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডার প্রতিরোধ ও নিরাময়েও সাহায্য করে।

৪। গোলমরিচঃ-
গোলমরিচে পিপেরাইনের উপস্থিতি হৃদপিণ্ডের সুরক্ষার জন্য কাজ করে। এটি শুধু অক্সিডেটিভ ক্ষতির বিরুদ্ধেই কাজ করেনা বরং হাইপোলিপিডেমিক প্রভাবও দেখায়। এছাড়াও ভেনাডিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে হৃৎপিণ্ডের কাজের উন্নতি ঘটায় এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে পুনরুদ্ধারে সাহায্য করে গোলমরিচ।

৫। দারুচিনিঃ-
দারুচিনির ক্বাথ করোনারি ব্লাড ফ্লো বৃদ্ধি করার মাধ্যমে হৃৎপিণ্ডকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। দারুচিনির নির্যাস অ্যান্টিহাইপারকোলেস্টেরোলেমিক কাজ করে যা সিরামের ট্রাইগ্লিসারাইড লেভেল কমতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা