,

ঈদের দ্বিতীয় দিন ‘ইত্যাদি’

22752-eid-amarবিনোদন প্রতিবেদক : ঈদের দ্বিতীয়দিন রাত ১০টা ১০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এর রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এটি ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ইত্যাদি শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। অনুষ্ঠানে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন এ্যান্ড্রু কিশোর। রয়েছে একটি বিশেষ পর্ব ৪ মিনিটের নাটক। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। এতে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির ও মডেল-অভিনেতা ইমন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম। প্রায় দুই যুগ ধরে ইত্যাদিতে বিদেশী নাগরিকদের দিয়েও আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হচ্ছে গ্রামীণ বিভিন্ন আচার অনুষ্ঠান ও সমস্যা। বিদেশীদের নিয়ে এবারও রয়েছে তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা