,

বাংলাদেশে হামলায় উদ্বিগ্ন ইংলিশ অধিনায়ক মর্গান

morganস্পোর্টস ডেস্ক : রাজধানী ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইংলিশ দলপতি ইয়ন মর্গান। আগামী অক্টোবরে ঢাকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ইংল্যান্ডের।

পুরো টিমের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ইংলিশ ক্রিকেট বোর্ড তাদের আসন্ন সফরের বিষয়ে দেশটির সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করবে বলে জানিয়েছে। আর অধিনায়ক মর্গান বিষয়টি ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর।

মর্গান বলেন, এই মুহূর্তে এটা খুবই উদ্বেগের বিষয়। আমরা সব সময়ই বড় সিদ্ধান্তের জন্য বোর্ডের ওপর নির্ভর করি। তারা প্রতিবেদন লেখে, পর্যবেক্ষণ করতে মানুষ পাঠায়। যদি নিরাপদ হয়, তবে সেখানে যেতে ইচ্ছুক না কি অনিচ্ছুক জানতে চাওয়া হয় খেলোয়াড়দের কাছে। তবে অবশ্যই এই মুহূর্তে এটা চিন্তার বিষয়।

সিরিজটি যদি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয় তাহলে ইংল্যান্ড কী করবে এমন প্রশ্নের জবাবে মরগান বলেন, যদি পরিস্থিতি সেরকম হয় তাহলে হতে পারে।

প্রসঙ্গত, গত শুক্রবার গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন জিম্মিকে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় দুইজন পুলিশ কমকর্তাও নিহত হন।

পরে রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অবশ্যই হামলার একটি প্রভাব পড়বে। তবে আমি আশা করি সিরিজ হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা