,

প্রতিবন্ধীদের মুখে হাসি ফুঁটালো প্রতিবন্ধীরাই

Dream For Disability 2মো. হেদায়তুল আজিজ মুন্না : অস্বচ্ছল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের মাঝে ঈদের পোষাক বিতরণ করে তাদের মুখে হাসি ফুঁটিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে গড়া একটি সংগঠন। গতকাল সোমবার দুপুরে সুর স¤্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে ৬০ জন প্রতিবন্ধীর মাঝে নতুন পোষাক বিতরণ করে ড্রীম ফর ডিস্ অ্যাবিলিটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম।

সংগঠনের উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, আয়কর উপদেষ্টা জহিরুল ইসলাম ভূইয়া, বিশিষ্ট শিক্ষবিদ সোপানুল ইসলাম সোপান, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. লোকমান হোসেন, সাংবাদিক আল আমীন শাহীন।

Dream For Disability 1প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা স্পেশাল চাইল্ড। তাদের পাশে দাঁড়ালে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে একদিন। যারা তাদের ডিস্ অ্যাবেল ভাবেন তারা নিজেরাই মানিসিকভাবে ডিস্ অ্যাবেল। প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোষাক বিতরণের জন্য ড্রীম ফর ডিস্ অ্যাবিলিটি ফাউন্ডেশনকে ধন্যবাদও জানান তিনি। পরে আলোচনা শেষে অতিথিবৃন্দরা অস্বচ্ছল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের হাতে ঈদের পোষাক তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রীম ফর ডিস্ অ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি মো. হেদায়তুল আজিজ মুন্না। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবদুল মুকিত, প্রতিষ্ঠাতা সদস্য ইফতাদুল আজিজসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা