,

জেদ্দায় মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা, নিহত ১

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দা নগরীতে সোমবার সকালে মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা চালিয়েছিল এক আত্মঘাতী হামলাকারী। কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তার সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। পরে সে নিজের দেহে থাকা বিস্ফোরকে বিস্ফারণ ঘটিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় আহত হয়েছেন দুই সৌদি পুলিশ। তবে কনসুলেটের কোনো কর্মচারী হতাহত হয়নি। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

 

2016_07_04_11_46_45_KNVAVPlZF1CrpuBYIgz00tPXNicIA7_original

সোমবার সেহেরির সময় মার্কিন কনসুলেট সংলগ্ন হাসপাতালের পার্কিং লটের কাছে নিজের গাড়িটি পার্ক করে ওই ব্যক্তি। এরপর গাড়ি থেকে বেরিয়ে সে হাসপাতালের বিপরীতে অবস্থিত কনসুলেট লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল। তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ কর্মকর্তারা তাকে দাঁড়ানোর নির্দেশ দেন এবং তার দেহ তল্লাশির জন্য এগিয়ে যেতে থাকেন। কিন্তু তারা পৌঁছানোর আগেই হামলাকারী নিজের দেহে থাকা সুইসাইড বেল্টে বিস্ফোরণ ঘটায়। এতে ওই দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের আঘাত তেমন মারাত্মক নয়।

তাৎক্ষণিকভাবে নিহত হামলাকারীর পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় সাবক অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ছবিতে দেখা যায়, দীর্ঘদেহী একজনের মৃতদেহ দুটি ট্যাক্সির মাঝখানের রাস্তায় পরে আছে।

এদিকে এই ঘটনার পর সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়া তাদের সে দেশে ভ্রমণ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন কনসুলেটের বাইরের চেকপয়েন্ট থেকে মাত্র ২০ মিটার দূরে ওই বিস্ফোরণ হয়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে ২০১৪ সালে সৌদি নিরাপত্তা কর্মকর্তা ও সংখ্যালঘুদের লক্ষ্য করে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল।

এরই প্রেক্ষিতে গতবছরের মার্চ মাসে সৌদিতে মার্কিন দূতাবাসের প্রধান কার্যালয় বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে কেবল জেদ্দা ও দাহরানে দুটি কনসুলেট চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে