,

ইতালিতে আতঙ্কে রয়েছে বাংলাদেশিরা

 

আন্তর্জাতিক ডেস্ক :ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ইটালিতে বাংলাদেশী সম্প্রদায়ের ওপর নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে মসজিদগুলোতে পুলিশি তৎপরতা বেড়েছে বলে জানাচ্ছেন প্রবাসীরা।
রোমের বাংলাদেশী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী বিবিসিকে বলেন, ‘আমার বাসার সামনের মসজিদেই আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘুরে গেছে। তারা আবার আসবে বলেও জানিয়েছে।’ কম্যুনিটির পক্ষ থেকেও বাংলাদেশিদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে বলে জানান এই প্রবাসী। ইউসুফ আলী বলেন, ‘শহরের রাস্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বেশি দেখা যাচ্ছে এবং এরা কাগজপত্র তল্লাশি করছে।’ ফলে অনেক বাংলাদেশী এখন আতঙ্কে রয়েছেন

2016_07_04_14_02_42_BuPNJFsYvZbXm3CmtEBQNECoNFJlF6_original

 

গুলশান হামলায় যে ১৭ জন বিদেশী নিহত হয়েছেন তাদের মধ্যে ৯ জনই ইতালির নাগরিক।

ঢাকার এই হামলাকে বেশ গুরুত্ব দিচ্ছে ইতালিয় সংবাদমাধ্যমগুলো। সেখানে হামলার ঘটনায় বাংলাদেশের সরকার এবং রাজনীতিবিদদের সমালোচনা করা হয়েছে। ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই নিউজের সংবাদ বিশ্লেষণে এই হামলার জন্য বাংলাদেশের দুই প্রধান দলকে সরাসরি দায়ী করা হয়েছে। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর ধারাবাহিকতার উল্লেখ করে বলা হয়েছে, দোষারোপের রাজনীতিই গুলশানের এই হামলার রাস্তা তৈরি করে দিয়েছে।

ইতালির ভেনিস শহরে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক পলাশ রহমান জানিয়েছেন, তিনি স্কাই নিউজের একটি আলোচনা অনুষ্ঠান দেখছিলেন যেখানে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একনায়ক’ এবং বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ‘ইসলামপন্থীদের নেতা’ হিসেবে বর্ণনা করছিলেন।

প্রবাসী ব্যবসায়ী ইউসুফ আলী আরো বলেন, ইতালিতে বাংলাদেশীদের বেশ একটা সুনাম রয়েছে। কিন্তু গুলশান হামলার পর দেশটিতে বাংলাদেশীদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে