,

সন্তান নিখোঁজ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান: র‌্যাব

 
নিজস্ব প্রতিবেদক : কোন পরিবারের সন্তান নিখোঁজ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।একইসঙ্গে ব্লগার-টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কোন এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানা থাকলে সেটিও জানানোর কথা বলেছেন তিনি।

02_Benazir+Ahmed_RAB_Director+General_070115_0007

 

সোমবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে বেনজির আহমেদ সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বেনজির আহমেদ বলেন, শুক্রবার রাতে গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনাটির কথা বিবেচনায় রেখে ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

 

 

তিনি আশা করেন, মুসল্লিরা নির্ভয়ে নামাজ আদায় করতে আসবেন। তারা নিরাপত্তা ব্যবস্থাকে বাড়াবাড়ি হিসেবে দেখবেন না।

র‌্যাব মহাপরিচালক বলেন, গুলশানে হামলায় যেসব জঙ্গি মারা গেছেন তাঁরা উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাঁদের মধ্যে একজন বাসা থেকে পাসপোর্ট নিয়ে গেছেন কিন্তু মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র রেখে গেছেন। আমরা ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখেছি, নিখোঁজের পর আর তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা