,

বাংলাদেশে যৌথ গোয়েন্দা তৎপরতা চালাবে ইতালি-জাপান

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও জাপান।ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলিনি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমো কিসিদার টেলিফোন আলাপ করে এ সিদ্ধান্ত নেন।সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

146598_1

এতে বলা হয়, ৪ জুলাই সকালেই ইতালির পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। টেলিফোনে তারা গত ১ জুলাই ঢাকায় হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার প্রসঙ্গ নিয়ে আলাপ করেন। ওই হামলায় ইতালির ৯ এবং জাপানের ৭ নাগরিক নিহত হওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন। আলাপে তারা সিদ্ধান্ত নেন— ঢাকায় উদ্ভুত পরিস্থিতিতে ইতালি ও জাপান বাংলাদেশে সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালাবে।

এ ছাড়া আলাপে তারা জি-৭ দেশগুলোর মধ্যে যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা