,

আইএস নিয়ে যা বললেন সালমানের বাবা

photo-1467618367বিনোদন ডেস্ক : গুলশানের বর্বরোচিত হামলায় সারা বিশ্ব স্তম্ভিত। বলিউড তারকারাও শোক জানিয়েছেন এই নৃশংস ঘটনায়। সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান টুইটারে এ ঘটনার নিন্দা করে বলেন, এই আক্রমণকারীদের কাউকে তিনি মুসলিম বলে মেনে নিতে রাজি নন।

রোববার রাতের দিকে টানা কয়েকটি টুইটে এ বিষয়ে নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেন সেলিম খান।

‘যেসব লোকজন কিছুদিন বিরতির পর পর এ ধরনের আক্রমণ বা পরিস্থিতি তৈরি করছেন, পৃথিবীজুড়ে তাদের মুসলিম বলা হচ্ছে। মুসলিম হতে হলে একজন মানুষকে মহানবী (সা.) এবং কোরআন অনুসরণ করতে হয়। আমি জানি না, এসব মানুষ কী অনুসরণ করছে। তবে তারা আর যাই হোক, ইসলাম অনুসরণ করছে না।’

“যেকোনো কারণেই যদি এরা মুসলিম হয়ে থাকে, তাহলে আমি মুসলিম নই। মহানবী (সা.) বলেছেন, ‘একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান।’”

‘এবারের ঈদে আমরা যেন এ বিষয়ে একমত হই যে আমাদের প্রার্থনা অপূর্ণ থাকবে, যদি আমরা এই চিন্তাহীন কাপুরুষোচিত হত্যার বিরুদ্ধে রুখে না দাঁড়াই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা