,

বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না : তারানা হালিম

taranaনিউজ ডেস্ক : বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রিতির বাংলাদেশে গুলশানের রেস্তোরাঁর হামলার মতো সন্ত্রাসী হামলা মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করেছে।

আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রাজধানীর গুলশান-২ নম্বর সেক্টরে গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হমলায় ২৮ জন নিহত হয়।

আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন জাপান দূতাবাসের দুজন প্রতিনিধি। তাঁরা রেস্তোরাঁর ভেতর ঘুরে দেখেন। তার কিছুক্ষণ পরই হলি আর্টিজান পরিদর্শনে আসেন ইতালীয় দূতাবাসের দুজন প্রতিনিধি। তাঁরাও সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। জাইকার একটি প্রতিনিধিদলও পরিদর্শন করেন হলি আর্টিজান। পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করতে হলি আর্টিজানে আসেন দেশ ও বিদেশি সাধারণ মানুষও।

গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রসঙ্গে তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘মুসলমান হিন্দু বৌধ খ্রিস্টান আমরা সবাইকে ভালোবাসি। সাম্প্রদায়িক সম্প্রতির এই দেশে এ ধরনের সন্ত্রাসী হামলা মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করেছে। তবে এটা ঠিক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বাস করে বাংলাদেশে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সব বাংলাদেশি মানুষের পাশে আছি, আমরা পাশে থাকব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা