,

নিবরাসের সঙ্গে সেলফি নিয়ে মুখ খুললেন ফেরদৌস

ferdous-nibrasনিউজ ডেস্ক : গুলশানে হামলায় জড়িতদের মধ্যে সবচেয়ে আলোচিত জঙ্গির নাম নিবরাস ইসলাম। আধুনিক শিক্ষায় শিক্ষিত নিবরাসের ফেসবুক ঘেটে দেখা গেছে বন্ধু-বান্ধব নিয়ে সে বেশ আমোদী সময়ই কাটিয়েছে।

জঙ্গি হামলায় নিহত হবার পর সেলিব্রেটিদের সঙ্গে তার সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ পায়। এর মধ্যে বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের সঙ্গে ভিডিও এবং বাংলাদেশের নায়ক ফেরদৌসের সঙ্গে সেলফি ভাইরাল হয়ে যায় অন্তর্জাল দুনিয়ায়।

আর এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ের চিত্রনায়ক ফেরদৌস। অনেকেই তাকে ফোন, মেসেজ ও মেইল করে নিবরাসের ব্যাপারে জানতে চাইছেন।

অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন বর্তমানে স্পেনে অবস্থানকারী ফেরদৌস।

সেখান থেকে এক ফেসবুক বার্তায় ফেরদৌস লিখেছেন, ‘আর চুপ করে থাকতে পারলাম না। নিবরাস ইসলাম নামের একটা জঙ্গির সাথে আরো কয়েকজনসহ আমার একটা ছবি দেখা গেছে। ছবিটা কি ফটুশুট নাকি রিয়াল ওটাই বুঝতে পারছিনা। আমি এই ছবিটা কখন উঠালাম আমার নিজেরও মনে নেই। যাই হোক এখন আমার কথা হচ্ছে আমার কাছে হাজারও মানুষের আবদার থাকে একটা সেলফি তোলার জন্য। তো আমি হাজার মানুষের মধ্যে কিভাবে বুঝে নিবো কোনটা জঙ্গি আর কোনটা ভাল মানুষ। তাদের পিঠে তো আর লেখা থাকে না যে তারা জঙ্গি।’

তিনি আরো লেখেন, ‘তার (জঙ্গি) সাথে নাকি ইন্ডিয়ার শ্রদ্ধা কাপুরেরও একটা ভিডিও আছে শোনলাম। ওটার জন্য এবার আপনারা শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞেস করতে থাকেন…’

বিরক্তি প্রকাশ করে ফেরদৌস লিখেছেন, ‘বেড়াতে আসলাম স্পেনে। এখন আমার কাছে সেটাও বিরক্তিকর মনে হচ্ছে। সবাই আমাকে এটা ফোন করে বা মেসেস দিয়ে জিজ্ঞেস না করে, এটা নিয়ে এত আলোচনা না করে, নিজেই একটু চিন্তা করলে তো হয়ে যায়! যাই হোক, যারা এই ঘৃণ্য নৃশংস কাজটি করেছে এবং যাদের কারণে আমার প্রিয় বাংলাদেশ এতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের প্রতি জানাই চরম ধিক্কার। আল্লাহ আমার দেশ ও দেশের মানুষদের রক্ষা করুক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে