বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে দলে ফিরছেন মেসি

CHICAGO, IL - JUNE 10:  Lionel Messi #10 of Argentina celebrates his second goal against Panama during a match in the 2016 Copa America Centenario at Soldier Field on June 10, 2016 in Chicago, Illinois. Argentina defeated Panama 5-0.  (Photo by Jonathan Daniel/Getty Images)

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে ব্রাজিলের বিপক্ষের ম্যাচ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নাম প্রকাশ না করে মেসির এক ঘনিষ্টজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আর্জেন্টিনার পত্রিকা ‘লা ন্যাশন’।

মেসি বড় টুর্নামেন্টে চারটি ফাইনালে খেলে একবারও শিরোপা জিততে পারেননি। ২০১৪ সালের ফাইনালে হারসহ টানা তিনবার ফাইনালে হেরেছেন। সর্বশেষে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরেছে তার দল। মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। এই ম্যাচে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ২৯ বছর বয়সী এই তারকা।

মেসিকে জাতীয় দলে ফিরতে অনেকেই অনুরোধ করেছেন। দেশের সমর্থকরা রীতিমতো প্রতিদিন মিছিল করছেন। দেশটির প্রেসিডেন্ট মেসিকে ফোন করেছেন। কট্টর সমালোচক ম্যারাডোনাও মেসির পক্ষে সাফাই গেয়েছেন। তাকে ফেরাতে উদ্যোগ নিয়েছেন।

অবশেষে আর্জেন্টিনার একটি জাতীয় দৈনিক জানালো, নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলে ফিরবেন। মেসির এক ঘনিষ্ট বন্ধুর বরাত দিয়েছে পত্রিকাটি। যদিও ওই বন্ধুর নাম প্রকাশ করেনি।

আগামী সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তিনি এই ম্যাচ দুটিতে খেলবেন না। অক্টোবরেও খেলবেন না। তবে ১০ নভেম্বর ব্রাজিলের বিপক্ষের ম্যাচ দিয়ে দলে ফিরবেন। তা না হলে ১৫ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে ফের আন্তর্জাতিক ম্যাচ শুরু করবেন।

লা ন্যাশন জানিয়েছে, মেসির সেই ঘনিষ্ট বন্ধু ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলেছিলেন। সে হিসেবে মেসির সঙ্গে মাসচেরানো ও ম্যাক্সি রদ্রিগেজ এই তিনটি বিশ্বকাই খেলেছেন।

এদিকে মেসির বান্ধবী অ্যান্টোনিলা রোকোজ্জুও ইঙ্গিত দিয়েছেন যে মেসি জাতীয় দলে ফিরবেন। তিনি জানিয়েছেন যে যারা মেসির সমালোচনা করে তারা সংখ্যায় কম। তাদের কথায় কান দেয়া যাবে না। কিন্তু তারা অনেক চাপ সৃষ্টি করেছেন বলেও জানান মেসির দুই সন্তানের মা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ