,

বগুড়ার নিহত জঙ্গি খায়রুলের বাবা-মা আটক

kharul-picবগুড়া প্রতিনিধি : রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হত্যাযজ্ঞে অংশ নেয়া জঙ্গিদের মধ্যে বগুড়ার খায়রুল অন্যতম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে বাবা-মা ও প্রতিবেশিরা খায়রুলকে চিনতে পারেন। এ ঘটনার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় খায়রুলের বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে আটক করে পুলিশ।

খায়রুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল বড়।

স্থানীয়রা জানায়, বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া কাওমি মাদরাসায় পড়াশুনা শুরু করেন খায়রুল। এরপর বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেন।

এ ব্যাপারে চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, প্রথমে গণমাধ্যমে ছবি দেখেই গ্রামে জানাজানি হয়। রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ একটি ছবি নিয়ে বাড়িতে আসেন। প্রথমে তার বাবা-মা ছবিটি চিনতে পারছেন না বলে জানান। পরে পুলিশ কর্মকর্তারা খায়রুলের ছবি দেখতে চাইলে বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ খায়রুলের মা-বাবাকে আটক করে নিয়ে যায়।

এ সময় খায়রুলের মা পেয়ারা বেগম পুলিশকে জানায়, এক বছর ধরে খায়রুল বাড়ি থেকে নিখোঁজ ছিল। স্থানীয় সাংবাদিকদের কাছে হারানো বিজ্ঞপ্তি দেয়ার জন্য আট-নয় মাস আগে গিয়েছিলেন বাবা-মা। কিন্তু থানায় জিডি করতে হবে বলে আর বিজ্ঞপ্তি দেননি।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে