,

রাষ্ট্রীয় সিদ্ধান্তে অপারেশন চালাতে দেরি হয় : ডিএমপি কমিশনার

asaduzzaman20160704072236নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা মোকাবিলা ও জিম্মিদের উদ্ধারে পুলিশ ও র‌্যাব অপারেশন চালানোর জন্য প্রস্তুত ছিল। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে অপারেশন চালাতে দেরি হয়ে যায়।

জঙ্গি হামলায় নিহত ডিএমপির সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম ও বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন খানের স্মরণে আয়োজিত শোকসভায় এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান বলেন, ওই রাতে গুলশানের সার্বিক অবস্থা দেখে মনে হয়েছিল, নিজেদের জীবনের জন্য কোনো ব্যাপার না। এখন মানুষের জন্য চিন্তা করতে হবে। এতোগুলো মানুষকে যদি সন্ত্রাসীরা জিম্মির পর হত্যা করে পালিয়ে যায় তাহলে জাতির কাছে লজ্জার কিছু থাকবে না।

হ্যান্ডমাইক দিয়ে বলা হয়, পুলিশ তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমরা আত্মসমর্পন করো। নইলে তোমাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে।

এ ধরনের হামলা মোকাবিলায় পূর্ব অভিজ্ঞতা না থাকার বিষয়টিও উঠে আসে ডিএমপি কমিশনারের কথায়। তিনি বলেন, জিম্মিদের উদ্ধারের মতো ঘটনার পূর্ব অভিজ্ঞতা আমাদের নেই। পূর্ব অভিজ্ঞতা আমাদের থাকলে সেখানে আরো ভাল ব্যবস্থা গ্রহণ হয়তো সম্ভব ছিল।

আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমাদের পুরো বাহিনীর আগামীতে কী ধরনের প্রস্তুতি থাকতে হবে, কী কী করতে হবে, তা আজই ঠিক করতে হবে। দেরি করা যাবে না। এভাবে আমরা আর সহকর্মী হারাতে চাই না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, সকল অতিরিক্ত কমিশনার, ডিএমপির উর্ধ্বোতন কর্মকর্তা ও ডিএমপির বিভিন্ন বিভাগ, জোন ও থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, সকল অতিরিক্ত কমিশনার, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএমপির বিভিন্ন বিভাগ, জোন ও থানার অফিসাররা উপস্থিত ছিলেন।

গেল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। রেস্টুরেন্টের ভিতরে যারা ছিলেন অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে তারা। শনিবার সকালে অপারেশন থান্ডারবোল্ট নামে সেনা কম্যান্ডো অভিযানের মধ্য দিয়ে শেষ হয় জিম্মি সঙ্কট, উদ্ধার করা হয় ১৩ জনকে। এই অভিযানে ছয় জঙ্গি নিহত হলেও আগেই তারা হত্যা করে দেশি-বিদেশি ২০ জিম্মিকে। জঙ্গিদের হামলায় নিহত হন দুই পুলিশ সদস্যও।

এ ঘটনায় দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা