,

তিন ভাইকে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি

satkhiraসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে আজ সোমবার ভোর রাতে এবার এক ব্যবসায়ীর বাড়িতে হাতে লেখা চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে ৩ ভাইকে মৃত্যুর হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, সাতক্ষীরা শহরের এবি ব্যাংকের নিচে অন্তর মাল্টিমিডিয়া অ্যান্ড কম্পিউটারের পরিচালক ও ব্রহ্মরাজপুর বড়খামার গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে মনিরুজ্জামান তুহিন ব্রহ্মরাজপুর বাজারের গাজী মার্কেটের দ্বিতীয় তলায় বসবাস করেন। এই বাড়িতেই আজ সোমবার ভোর রাতের কোনো এক সময়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে দরজার গ্রীলের মুখে দুর্বৃত্তরা একটি সাদা খামের মধ্যে এক টুকরা সাদা কাপড় ও হাতে লেখা একটি চিঠি রেখে যায়। সকালে তুহিনের স্ত্রী সেলিনা আক্তার মিষ্টি ঘরের দরজা খুলেই চিঠিটা দেখতে পান।

চিঠিতে লেখা, পৌঁছে দিবো শেষ ঠিকানায় সময় তোর শেষ, নাস্তিকের বাচ্চা, নাস্তিকের দল, পুলিশের দালালি করিস, ২০০৮ সালে ৩০ ডিসেম্বর তুই পতাকা উড়ায়ে বলেছিলি আজ সাতক্ষীরা স্বাধীন হয়েছে, ৫ জানুয়ারি তোরা সবাই ভোট দিছিস উপজেলা নির্বাচনে বাবুর পক্ষে, ঘর দিছিস (নির্বাচনী প্রচারণা করার জন্য), মানুষের নামে মামলা দিছিস তোদের দিন শেষ তোদের মৃত্যু ঘোষণা করলাম। চিঠির শেষাংশে তুহিন মিঠু ও বাবুর (তিন ভাই) নামের উপর ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

এদিকে, এই চিঠি পাওয়ার পর থেকে তাদের পরিবারে চরম আতংক বিরাজ করছে। ইতিমধ্যে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা