,

সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়: ফখরুল

195411fakhrul-1নিজস্ব প্রতিবেদক : বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে, সরকারি দল আওয়ামী লীগের নেতারা এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের শর্ত দেওয়া থেকে বোঝা যায় সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়।

আজ সোমবার সকালে আর্মি স্টেডিয়ামে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে সবকিছুর উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে হলি আর্টিজানের ঘটনার কথা উল্লেখ করে বলেন, জাতির এই ভয়াবহ সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তবে গতকালই আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার এই আহ্বানকে নাকচ করে দেন। তাঁরা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করার বিষয়টি বিবেচিত হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুলের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা