বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহতদের প্রতি শ্রদ্ধা

01রাজধানীর আর্মি স্টেডিয়ামে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
লাশ নিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। ছবি: জাহিদুল করিমশ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন। দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া হচ্ছে। ছবি: জাহিদুল করিমপ্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারবর্গ, নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারবর্গ, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিরা। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
স্বজনদের কাছে লাশ পৌঁছে দেওয়া হচ্ছে। ছবি: জাহিদুল করিমমৃতদেহ ময়নাতদন্তের পর গতকাল রোববারই হস্তান্তর করা হবে—এই আশায় স্বজনেরা সকাল থেকেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অপেক্ষা করতে শুরু করেন। পরে সিএমএইচ থেকে তাঁদের আজ সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে আসতে অনুরোধ জানানো হয়। জানানো হয় সেখানেই লাশ হস্তান্তর করা হবে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সরকারি কর্মকর্তারা। ছবি: জাহিদুল করিমগুলশানে জঙ্গি হামলার রক্তাক্ত সমাপ্তি হয়েছে। তবে এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি জাতি। সরকার দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গতকাল ভোর থেকে ঢাকাসহ সারা দেশের অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক পালন শুরু হয়। আজও শোক পালন করছে জাতি। প্রথম আলো থেকে সংগ্রহীত

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব