,

গুলশান হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

13576598_10206796032124994_1256310247_nনিউজ ডেস্ক : রাজধানীর গুলশানে স্প্যানিশ হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টা ৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে নিহতদের প্রতি এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেইসঙ্গে সাধারণ মানুষও গুলশান ট্রাজেডির ঘটনায় নিহতদের প্রতি তাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছে।

আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান থেকে এ ঘটনায় নিহত বিদেশি নাগরিকদের মরদেহ তাদের আত্মীয়স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাইয়ের সন্ত্রাসী হামলায় মোট ১৭ জন বিদেশি প্রাণ হারান। এর মধ্যে নয়জন ইতালিয়, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা