,

গুলশান হামলা: শোকাবহ আর্মি স্টেডিয়াম

 

নিজস্ব প্রতিবেদক : শোকার্ত গোটা দেশ। বিশ্বও। শোকাবহ রাজধানীর আর্মি স্টেডিয়াম। দেশী-বিদেশী অতিথি-স্বজনরা কাঁদছেন। লাল সবুজের পতাকায় মোড়া ২২ জনের লাশের কফিনের সামনে দাঁড়িয়ে। কফিনগুলো রাখা হয়েছে পাশাপাশি সারিবদ্ধ ভাবে। শুরুতেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে আজ সকাল ১০টায়।

21523_Army-Stadium-01

 

পরে, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ইতালির রাষ্ট্রদূত ম্যারিও পালমা, জাপানের রাষ্ট্রদূত হরিগুচি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট একের পর এক পুস্পস্তবক অর্পণ করেন। নিহত বাংলাদেশী নাগরিকদের স্বজনরা ও হামলায় জীবন দেয়া পুলিশ সদস্যদের পরিবারবর্গ শ্রদ্ধা জানান এর পর। সেনা স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য দেশের কূটনীতিকগণ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, ১৪ দল নেতারা এবং ঢাকা সিটি করপোরেশনের মেয়রদ্বয় ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানান। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সেনা স্টেডিয়ামে গুলশান হামলায় নিহত ১৭ বিদেশী নাগরিক, ৩ বাংলাদেশী নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তার লাশের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। এরপরই নিহতদের লাশ হস্তান্তর করা হয় তাদের স্বজনদের কাছে। আর শ্রদ্ধা নিবেদনের জন্য স্থাপিত মঞ্চটি উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা