,

ক্ষুব্ধ জাপানের প্রধানমন্ত্রী

 
আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি হামলার শিকার হয়ে জাপানের সাত নাগরিকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা ‘আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে’।”গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ১৭ জন বিদেশি নিহত হন, তার মধ্যে সাতজন জাপানি, যারা ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

1467578421_133962

 

বিবৃতিতে আবে বলেন, ঢাকায় যে সাতজন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্য।ঢাকার ঘটনার আলোকে আবে প্রবাসে জাপানিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।সেইসঙ্গে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে বিশ্ববাসীর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও করেন জাপানি প্রধানমন্ত্রী।ঢাকায় হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের বাংলাদেশে যাওয়ার জন্য একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকেও ঢাকায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা