,

গুলশানে হামলাকারীর নিহতের সংখ্যা নিয়ে গরমিল

22707-ghulshan_attackনিউজ ডেস্ক : ঢাকার গুলশানে হামলার দু’দিন পর হামলাকারীদের সংখ্যা নিয়ে গরমিল দেখা দিয়েছে। আইএসপিআর বলেছে, হলি আর্টিজান বেকারিতে কমান্ডো অভিযানের সময় ৬ জন হামলাকারীকে হত্যা করা হয়। গ্রেফতার করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে।

কিন্তু পুলিশের পক্ষ থেকে ছবি প্রকাশ করা হয়েছে পাঁচজন হামলাকারীর মরদেহের।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি নিহত পাঁচ জঙ্গির মৃতদেহের ছবি এবং তাদের সংক্ষিপ্ত নামগুলো প্রকাশ করে।

নামগুলো হলো- আকাশ, বিকাশ, ডন, বাধন ও রিপন। তবে মৃতদেহগুলোর কোনটি কার সে বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি।

এর আগে ইসলামিক স্টেটের পক্ষ থেকে জিহাদিদের যেসব ছবি ছাড়া হয়েছে তাদের সংখ্যাও ছিলো ৫।

এই গরমিলের বিষয়ে জানতে চাইলে সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হোমগ্রোউন জঙ্গি
হামলাকারীদের অভ্যন্তরীণ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলা হলেও তাদের সাথে আন্তর্জাতিক কোন জঙ্গি সংগঠনের যোগসূত্র এখনো পাওয়া যায়নি বলে দাবী করছে সরকার।

ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তাদের জানামতে হামলাকারীদের সবাই দেশীয় জঙ্গি গোষ্ঠীর সদস্য।

“এরা সবই হোমগ্রোউন জঙ্গি। দেশেই এদের উৎপত্তি এবং দেশের লোকজনের পরামর্শেই এরা কাজ করছে,” বলেন মি. খান।

তবে সরকারের পক্ষ থেকে হামলাকারীদের সাথে আন্তর্জাতিক যোগসূত্রের বিষয়টি প্রমাণিত নয় বলা হলেও, হামলা চলাকালে আইএসের বার্তা সংস্থা বলে পরিচিত আমাক থেকে নিহতদের কিছু ছবি এবং নিহতের সঠিক সংখ্যাও প্রকাশ করা হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এই তথ্যগুলোও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া তারা গ্রহণ করবেন না।

“আমাদের ধারণা এটা আইএসের ওয়েব পোর্টাল থেকে নয়, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবো। তবে আমরা সাংগঠনিকভাবে আইএস, তালেবান বা আল কায়দার সাথে কোন যোগসূত্র পাইনি,” বলেন তথ্যমন্ত্রী।

চলছে আলামত সংগ্রহ
এদিকে গুলশানের রেস্টুরেন্টে হামলার পর দ্বিতীয় দিনে ঘটনাস্থল ঘিরে দিনভর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।

পুলিশের বিভিন্ন সংস্থা ও তদন্তকারী দল হেলি আর্টিজান বেকারিতে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছেন।

এর মধ্যে নিহত জিম্মিদের পরিচয় প্রকাশ হয়েছে এবং হামলায় জড়িতদের সবাই বাংলাদেশী বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামলায় যে ৬ জন নিহত হয়েছে তাদের সবাই দেশীয় জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

তবে সরকার থেকে ৬ জনের কথা বলা হলেও পুলিশ থেকে নিহত হামলাকারীদের যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানেও ৫ জনের ছবি রয়েছে এবং তথাকথিত আইএসের বার্তা সংস্থা বলে পরিচিত আমাক থেকেও ৫ জনের ছবি প্রকাশ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত একজনের বিষয়েও এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
সামরিক হাসপাতালে এখন তার চিকিৎসা চলছে।

শহীদুল হক বলেন,“তদন্ত হতে দেন। প্রাথমিকভাবে যা পাওয়া গেছে তা বলা হয়েছে।” মি. হক এর আগেই বলেছিলেন যে জঙ্গিরা সবাই পুলিশের তালিকাভুক্ত ছিল।

জঙ্গি গোষ্ঠি আইএস এর আগে এক বার্তায় বলেছিল যে তাদের সাথে জেএমবির সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশে জেএমবির কর্মকাণ্ডকে সমর্থন করে।
তবে আইএসের সাথে দেশীয় জঙ্গিদের কোন যোগসূত্র কখনোই সরকারের পক্ষ থেকে কখনোই স্বীকার করা হয়নি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন , নিজেদের ক্ষমতা নিয়ে বড়াই করার উদ্দেশ্যে হয়তো জেএমবি এ দাবী করে থাকতে পারে।
সন্ত্রাসবিরোধী ঐক্য

রোববার বিকেলে এক লিখিত সংবাদ সম্মেলনে গুলশান হামলার বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে দল-মত নির্বিশেষে একটি সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন,“আমরা যে যাই বলি, আমাদের কিছুই থাকবে না, কোন অর্জনই টিকবে না যদি আমরা সন্ত্রাস দমন করতে না পারি।” আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা