বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হামলা দোষারোপের রাজনীতির ফল : ইতালির গণমাধ্যম

dhaka_18241_1467547720নিউজ ডেস্ক : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের মধ্যে ৯ জনই ইতালির নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআর।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে নিহতদের পরিচয় প্রকাশ করেছে।

এরা হচ্ছেন- ক্রিশ্চিয়ান রসি, মার্কো টনডাট, নাদিয়া বেনেডেট্টি, আডেলে পাগলিসি, সিমোনা মন্টি, ক্লডিয়া মারিয়া ডি’অ্যান্টোনা, ভিনসেনযো ডি’অ্যালেস্ট্রো, মারিয়া রিভলি এবং ক্লডিও চ্যাপেল্লি।

এদের মধ্যে একজন তেত্রিশ বছর বয়েসী নারী গত দেড় বছর ধরে কর্মসূত্রে ঢাকায় রয়েছেন।

বায়ান্ন বছর বয়েসী অপর এক নারী টেক্সটাইল মিলে কাজ করতেন।

আর সাতচল্লিশ বছর বয়স্ক একজন ব্যবসায়ী রয়েছেন। তিনি তিন বছর বয়েসী জমজ সন্তানের পিতা।

ইতালির স্থানীয় গণমাধ্যমগুলোতে অবশ্য একজন দশম ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে খবর দিচ্ছে।

ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিক পলাশ রহমান জানাচ্ছেন, গতরাতে ইউরো ২০১৬ টুর্নামেন্টের সেমিফাইনালে জার্মানির সাথে ইতালি খেলছিল বলে সাধারণ জনগণের মধ্যে ঢাকার এই হামলার ঘটনা নিয়ে খুব বেশী আলোচনা ছিল না।

ফ্রান্সের বোর্দোতে এই ম্যাচটি শুরু হওয়ার আগে ইতালির খেলোয়াড়রা কিছুক্ষণ নীরব থেকে নিহতদের স্মরণ করেন।

তাদের হাতে ছিল কালো ফিতে বাঁধা।

দেশটির গণমাধ্যমগুলো, বিশেষ করে টেলিভিশনগুলোতে শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত বেশীরভাগ সংবাদ ও আলোচনা অনুষ্ঠানই ছিল ঢাকার এই সন্ত্রাসী হামলা নিয়ে।

ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই নিউজের সংবাদ বিশ্লেষণে এই হামলার জন্য বাংলাদেশের দুই প্রধান দলকে সরাসরি দায়ী করা হয়েছে।

এতে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের ধারাবাহিকতার উল্লেখ করে বলা হয়েছে দোষারোপের রাজনীতিই গুলশানের এই হামলার রাস্তা তৈরি করে দিয়েছে।

একই রকম বক্তব্য এসেছে স্কাই নিউজের সংবাদ বিশ্লেষণেও।

পলাশ রহমান বলছেলেন, তিনি স্কাই নিউজের একটি আলোচনা অনুষ্ঠান দেখছিলেন যেখানে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একনায়ক’ এবং বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ‘ইসলামপন্থীদের নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

গুলশান হামলার নিন্দা জানিয়ে ভেনিসের বাংলাদেশী সম্প্রদায় একটি প্রতিবাদ সমাবেশ আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে বলে জানা যাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ