,

ইংল্যান্ড আসবে, আশায় বাংলাদেশ

eng-vs-ban_115229স্পোর্টস ডেস্ক : ঢাকার এক রেস্তোরাঁয় নৃশংস জঙ্গী হামলার পর ইংল্যান্ড দলের বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য আশাবাদী, ঠিক সময়েই ইংলিশ দল পা রাখবে বাংলাদেশে।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আইসিসির বার্ষিক সভা শেষে আজ সকালে দেশে ফিরেছেন নাজমুল। বিকেলে নিজ বাসায় সংবাদমাধ্যমকে গুলশানের ঘটনা নিয়ে তিনি বললেন, ‘বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সমবেদনা জানানোর ভাষাও আমার জানা নেই। এমন ঘটনা বাংলাদেশে ঘটতে পারে, এটা চিন্তার বাইরে। কিছুতেই মেনে নিতে পারছি না।’

সন্ত্রাসী হামলার পর শঙ্কা তৈরি হয়েছে অক্টোবরের ইংল্যান্ড সফরকে ঘিরে। গত শুক্রবার রাতে গুলশানের ওই রেস্তোরাঁয় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গীরা। নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন বিদেশি। এ ঘটনায় উদ্বিগ্ন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিরাপত্তাব্যবস্থা নিবিড় পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। ইসিবির এমন প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই নিচ্ছে বিসিবি। যেহেতু হাতে এখনো তিন মাস সময় আছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে বিশ্বাস নাজমুলের, ‘ইংল্যান্ডের প্রতিক্রিয়া দেখেছি। আমরা যদি ওদের জায়গায় থাকতাম একই কাজ করতাম। এখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আছে। প্যারিসে যে আক্রমণ হয়েছে তারপরও কিন্তু খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে। এ ছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই দীর্ঘ সময়ে বাংলাদেশে এমন পরিস্থিতি থাকবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা