,

হত্যাকারীদের পরিবার কোনোভাবেই দায় এড়াতে পারে না: হাছান মাহমুদ

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানে হলি আর্টিজান হোটেলে জঙ্গি হামলাকারীদের তাদের পরিবার কোনোভাবেই এ দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, হোটেলে সন্ত্রাসী হামলাকারীরা কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল না। দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল তারা।

index_133934

 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গুলশানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।সাবেক এই মন্ত্রী বলেন, আজকে যারা ইসলামের নামে মানুষ হত্যা করছে তারা মুসলিম জাহান ও মানবতার শত্রু। গুলশানে ইসলামের নামে যারা এ হামলা করেছে তারা ইসলামের গায়ে কালিমা লেপন করছে। আমাদের রাসুল ও তাঁর সাহাবিগণ কখনোই নিরীহ মানুষ হত্যা করেননি, এমনকি তা যুদ্ধক্ষেত্রে হলেও সমর্থন করেননি।

 

 

গুলশানের ঘটনায় নিহত জঙ্গিদের প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, হত্যাকারীদের সবাই সমাজের উচ্চবিত্ত শ্রেণির সন্তান। তারা কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল না। দেশ-বিদেশের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। তাদের পরিবার কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। তাই আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাব আপনার কোমলমতি সন্তানটি কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এগুলো নজর রাখুন।সমাবেশে হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফজলুল হক, জিন্নাত আলী জিন্নাহ, অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা