,

গুলশান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন

 

 

নিজস্ব প্রতিবেদক : গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। বিবৃতিতে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বৈশ্বিক লড়াইয়ে, বাংলাদেশের মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। এখানে যা ঘটেছে তার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।

index_133946

 

রোববার রাতে হাইকমিশনার অ্যালিসন ব্লেক, অ্যাকটিং হাইকমিশনার মার্ক ক্লেটন এবং ঢাকার ব্রিটিশ হাই কমিশনের কর্মীদের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে এ ঘটনাকে বাংলাদেশে বসবাসরত ও কর্মরত নিরীহ মানুষদের ওপর অবিবেচনাপ্রসূত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়। এসময় হামলার শিকার, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের পরিবার ও পরিজনদের প্রতি দেশটির পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে বিবৃতিতে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা ও জরুরি সেবা প্রদানকারী যারা এই ভয়ংকর ঘটনার সমাপ্তি টানতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আক্রান্তদের সহায়তা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নিকট বন্ধু এবং কমনওয়েলথের সহযোগী হিসেবে, যুক্তরাজ্য, এখানে যা ঘটেছে তার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ অনুভব করছে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বৈশ্বিক লড়াইয়ে, বাংলাদেশের মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।

ব্রিটিশ হাইকমিশনের ওই বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসের সেবাপরায়ণতা, মহানুভবতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শে উজ্জীবিত মানুষ যখন ঈদ-উল-ফিতর উদ্যাপনের জন্য একত্র হচ্ছিল ঠিক তখনই এই আক্রমণ সংগঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে