,

ঈদকে সামনে রেখে নবীনগরে ট্রলারে ডাকাতি , যাত্রীদের সর্বস্ব লুট

Rovery-0120160503142635নবীনগর(ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর উপজেলায় যাত্রীবাহী একটি ট্রলাারে ডাকাতির ঘটনা ঘটেছে । শুক্রবার(১/৭/১৬) রাতে আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী ধরাভাঙ্গা এবং বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জয়কালিপুর সংলগ্ন তিতাস ও মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে । এ সময় দুর্বৃত্তরা যাত্রীদের নিকট থেকে মোবাইল , স্বর্ণালস্কারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন যাত্রীরা ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী সদর থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জে যাচ্ছিল । রাত আটটার দিকে মেঘনা-তিতাসের মোহনায় (বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর এলাকায়) ট্রলাারটি আসার পর আরেকটি ট্রলারে করে ১৫-১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে । কয়েকজনকে মারধরও করে ডাকাতেরা । ট্রলারের মালিক মো. ছিদ্দিক মিয়া বলেন, আমার ট্রলারের চালক ডালিম মিয়াকে অনেক মারধর করার পর রাতেই নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

যাত্রী মো. শরীফ উল্লাহ বলেন, ১০-১২ জন যাত্রীর সকলের নিকট থেকেই মোবাইল, স্বর্ণালস্কার, টাকা পয়সা সবকিছুই নিয়ে গেছে ডাকাতরা । কমবেশি সবাইকেই মারধর করেছে ডাকাতেরা ।

নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-পুলিশ এর উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঢালি বলেন, আমরা সন্ধ্যা পর্যন্ত তিতাস-মেঘনার মোহনায় টহল দিই । রাতেই শুনেছি একটি ট্রলারে আটটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে । তবে এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নী । ডাকাতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা