,

কন্যাসন্তানের বাবা হচ্ছেন আশরাফুল

Asrafulস্পোর্টস ডেস্ক : টাইগারদের বেশ কিছু দারুণ মুহূর্তের সঙ্গী মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটকে আরো নতুন কিছুই দেয়ার বাকি আছে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। খুব বেশি দেরি নয়, মাস দেরেক পরেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন আশরাফুল। ক্রিকেটে ফেরার সঙ্গে ভক্তদের আরেকটি সুসংবাদ দিলেন আশরাফুল। জানালেন, কন্যাসন্তানের বাবা হচ্ছেন তিনি।

শনিবার এক সাক্ষাৎকারে আশরাফুল নিজেই নিশ্চিত করেছেন যে কন্যাসন্তানের বাবা হতে চলেছেন তিনি। বলেন, ‘আমার স্ত্রীর (আনিকা তাসলিমা অর্চি) প্রেগনেন্সির সাত মাস চলছে। মাস দুয়েকের মধ্যে আমরা কন্যাসন্তান আগমনের আশা করছি।’

আশরাফুল আরো যোগ করেন, ‘হ্যাঁ, এটা কন্যাসন্তানই। আমরা পরিবারের সবাই অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষা করছি। আমরা আলাদা করে কোন লিঙ্গ নির্ধারণী পরীক্ষা করাইনি। ডাক্তার নিজে থেকেই এটা জানিয়েছেন। আমার মা আমার স্ত্রীকে নিয়ে আলট্রা সাউন্ড সনোগ্রাফি করাতে গিয়েছিল, সেখানেই এটা ধরা পড়েছে। প্রেগনেন্সির সপ্তম মাসে আসার পর এদেশের চিকিৎসকরা জানিয়ে দেন, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে।’

এদিকে বাবা হওয়া নিয়ে দারুণ উত্তেজিত আশরাফুল বলেন, ‘ওর কি নাম রাখা যেতে পারে সেটা এখনো ঠিক হয়নি। তবে আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবদের বলে রাখব যে ভালো কিছু নাম সাজেস্ট করতে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা