,

পাকিস্তানী অভিনেত্রী সানাম বলিউড সিনেমায়!

70697_59504-pak1বিনোদন ডেস্ক:  মীরা থেকে বীনা মালিক, হুমাইয়মা খান। পাকিস্তানী অভিনেত্রীকে বেশ কয়েকবার বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যতই খারাপ হোক না কেন, বলিউড কিন্তু পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বরাবরই কাছে টেনে নিয়েছে।

এবার আরও এক পাকিস্তান সুন্দরী অভিনেত্রী তথা মডেলকে দেখা যেতে পারে বলিউড সিনেমায়। তাঁর নাম সানাম জং।

ওয়াঘার ওপারে অভিনেত্রী-মডেল-অ্যাঙ্কর হিসেবে তুমুল জনপ্রিয় সানাম। তিন বছর আগে দিল ই মুজতার নামে এক পাক সিরিয়ালে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েই গোটা দেশে জনপ্রিয়তা পান।

এরপর নানা টিভি শো-তে পারফম করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছন। শোনা যাচ্ছে চলতি বছরের অক্টোবরের ভারতে এসে এক বলিউড সিনেমায় সাইন করবেন। তবে কোনও প্রযোজক-বা পরিচালকের সঙ্গে কাজ করবেন তা এখনও জানা যায়নি।

পাক গায়িকা তথা অভিনেত্রী সালমা আগা সবার আগে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেন। এরপর পাক অভিনেত্রী সমি আলি বলিউড ছবিতে অভিনয় করে খবরে আসেন। ২০০৫ সালে নজর সিনেমা মীরাকে বলিউডে চর্চায় নিয়ে আসে।

এরপর বীনা মালিক দু তিন বছর ধরে নানা বি গ্রেড বলিউড সিনেমায় অভিনয় করে দারুণভাবে খবরে থাকেন। ‘মার্ডার থ্রি’-তে অভিনয় করে কুয়েতে জন্মানো পাক নায়িকা সারা লোরেনও বলিউডে পা রাখেন।

২০১৪ সালে ইমরান হাসমির ‘রাজা নটবারলাল’ সিনেমায় কাজ করে নজর কাড়েন পাক অভিনত্রী হুমাইমা মালিক। যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করেন আরও এক পাক অভিনেত্রী সাসা আগা। শাহরুখ খানের রইস-এ কাজ করছেন পাক অভিনেত্রী মাহিরা খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা