,

যৌনশিক্ষার পাঠ দিতে আসছে পাপ্পু আর পাপা!

 

বিনোদন ডেস্ক :একবিংশ শতকে দাঁড়িয়ে যৌনশিক্ষার প্রয়োজনীয়তা কতটা তা হয়তো আমরা সকলেই জানি! কিন্তু তা সত্ত্বেও এ বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে এখনও দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি দেশের বেশিরভাগ মানুষ। বিষয়টা যেন কোনও একটা জায়গায় গিয়ে থমকে রয়েছে। এ অবস্থায় দেশের আমজনতাকে হাসি-ঠাট্টার মধ্য দিয়ে যৌনশিক্ষার পাঠ দিতে আসছে ‘সেক্স চ্যাট উইথ পাপ্পু অ্যান্ড পাপা’। এটি আসলে একটি ডিজিটাল সিরিজ। সিরিজটির নাম, বিষয়বস্তু, উপস্থাপনা-পদ্ধতি— সবেতেই অভিনবত্বের ছাপ রয়েছে। এ মাসেই শুরু হবে মোট পাঁচটি পর্বের এই ডিজিটাল সিরিজ। ওয়াই ফিল্মস্‌-এর (যশরাজ ফিল্মসের শাখা) প্রযোজনায়, আশিস পাতিল পরিচালিত এই কমেডি সিরিজে একটি সাত বছরের ছোট্ট বাচ্চার (পাপ্পু) নানা প্রশ্নে জর্জরিত তার বাবা। নাজেহাল পাপ্পুর মা, দাদু, ঠাকুমা— সকলেই।

image
ছোট্ট পাপ্পুর নানা প্রশ্ন এবং তার উত্তরের মাধ্যমে এই সিরিজে বর্তমান সমাজে যৌনশিক্ষার প্রয়োজনীয়তার বার্তা দেওয়া হয়েছে বেশ সুন্দরভাবেই। ছবিতে ছোট্ট পাপ্পুর ভূমিকায় কবীর সাজিদ এবং তার পাপার ভূমিকায় আনন্দ তিওয়ারিকে দেখা যাবে। এ ছাড়া পাপ্পুর মায়ের ভূমিকায় রয়েছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সঞ্জিদা শেখ এবং দাদুর ভূমিকায় দেখা যাবে শচিন পিলগাঁওকরকে। দেখে নেওয়া যাক এই ডিজিটাল সিরিজের ট্রেলার।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা