,

‘আমাদের একে একে হত্যা করা হবে’

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘আমার মনে হচ্ছে, একে একে আমাদের হত্যা করা হবে।’ রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় তরুণী তারিশা জাইন জিম্মি অবস্থায় তার বাবার সঙ্গে মুঠোফোনে এ কথা বলেছিলেন।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে, শনিবার সকাল ৬টার কিছু আগে তারিশা জাইনের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এর আগে তিনি তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলতে সমর্থ হন।

indian_victim1467520712

তারিশা জাইনের বাবা সঞ্জীব জাইন গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর অদূরে তার মেয়ের জন্য সারা রাত অপেক্ষায় ছিলেন। রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হামলার খবর পেয়ে ছুটে আসেন তিনি।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে আরো বলা হয়েছে, ফারাজ আয়াজ হোসেন ও অবিন্ত কবির নামে দুজন বন্ধুর সঙ্গে টয়লেটে লুকিয়ে ছিলেন তারিশা জাইন। তখন টয়লেটের দরজার ওপাশে গুলি চলছিল।

 

মুঠোফোনে তারিশা তার বাবাকে জানান, ‘সন্ত্রাসীরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছে।’ রেস্টুরেন্টের ভয়াবহ অবস্থার বর্ণনা দেন তিনি।
সঞ্জীব জাইন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভারতের ফিরোজাবাদে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার মেয়ে তারিশা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করতেন। ইন্টার্নশিপ করতে ঢাকায় এসেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া আগে বাবা-মায়ের সঙ্গে ফিরোজাবাদে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

হলি আর্টিজানে থাকা অবস্থায় তারিশা তার বাবাকে আরো বলেছিলেন, ‘আমি খুবই আতঙ্কিত। জানি না, আমি জীবিত অবস্থায় এখান থেকে বের হতে পারব কি না। এখানে সবাইকে হত্যা করা হচ্ছে।’

শুক্রবার রাতে ঢাকার গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় হামলা চালায় সন্ত্রাসীরা। তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। সন্ত্রাসীরা ২০ জিম্মিকে হত্যা করে। পরে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে শেষ হয় ১২ ঘণ্টার জিম্মি সংকট। এ সময় নিহত হয় ছয় হামলাকারী। একজনকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে