,

সাকিবের জ্যামাইকার শুভ সূচনা

gailস্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিজের প্রথম ম্যাচেই সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে সাকিবের জ্যামাইকা তালাওয়াহস।

শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জ্যামাইকা তালাওয়াহস।

নির্ধারিত ২০ ওভারে অধিনায়ক গেইল এবং রাসেলের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫৩ রান করে জ্যামাইকা। গেইল ৫১ আর আন্দ্রে রাসেল অপরাজিত ৩৪ রান করেন। এছাড়া কুমার সাঙ্গাকারা ২৬ এবং ইমাদ ওয়াসীম ১৯ রান করেন। ব্যাট হাতে প্রথম ম্যাচেই সুবিধে করতে পারেনি বাংলাদেশের সাকিব আল হাসান। পাঁচ নম্বরে নেমে ১৫ বলে ৭ রান করেন সাকিব।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করতে সমর্থ হয় প্যাট্রিয়টস।

জয়ের জন্য শেষ ওভারে ৩০ রানের প্রয়োজন ছিল প্যাট্রিয়টসের। তবে ২৪ রান স্কোরবোর্ডে জমা করতে পারে প্যাট্রিয়টস। বল হাতে সাকিব আল হাসান ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা